বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু, উত্তেজনা বনগাঁয়

সুশান্ত ঘোষ, বনগাঁ, ৩১ জুলাই : বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল হাসপাতালের এক কর্মীর। শনিবার দুপুর ১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বাটার মোড়ে যশোর রোডের উপরে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুব্রত ঘোষ (৫০)। বনগাঁ থানার সুভাষ নগর এলাকায় বাসিন্দা। তিনি বনগাঁ মহকুমা হাসপাতালের কর্মী। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে হাসপাতাল থেকে ডিউটি সেরে সাইকেলে করে যশোর রোড ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন সুব্রতবাবু। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি খালি ট্রাক প্রথমে তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপরে পড়ে যান। এরপর এই ওই ট্রাকের পিছনের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে পথচলতি মানুষ তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনার পরেই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় বনগাঁর ডিএন ৪৪ বাস্ট্যান্ড এলাকা থেকে ওই ট্রাকটিকে আটক করা হয়। ট্রাকের চালক সহ খালাসীকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *