ডেবরায় পথদুর্ঘটনায় নাবালিকা কন্যাসহ দম্পতির মৃত্যু

জে মাহাতো, মেদিনীপুর, ১৬ এপ্রিল:  
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক দম্পতি ও তাদের নাবালিকা কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছেl মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের শিশুপুত্রl তাকে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়l পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেl শিশুটির অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছেl

কলকাতায় একটি বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার  সমিত সামন্ত (৪০) শনিবার সকালে স্ত্রী বর্ণালী সামন্ত (৩৫), মেয়ে শিঞ্জিনি সামন্ত (১১) ও ছেলে সাম্মি সামন্ত (০৭) কে নিয়ে একটি গাড়িতে মেদিনীপুরের অরবিন্দ নগরের বাড়িতে আসছিলেনl সকাল ন’টা নাগাদ ডেবরা টোল প্লাজার কাছে হরিনাতে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি ছ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারেl সমিতবাবু নিজে গাড়ি চালাচ্ছিলেনl গাড়ির সামনের দিকটি দুমড়ে মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সামনে বসে থাকা ওই দম্পতিরল

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়l মেদিনীপুর মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় মেয়ে শিঞ্জিনিরl তাদের ছেলেকে মেডিকেল কলেজ থেকে পাঠানো হয় শহরের নামকরা একটি বেসরকারি হাসপাতালেl ছেলের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছেl দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, কাউন্সিলার মৌ রায় ও নির্মাল্য চক্রবর্তী l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *