দুর্যোগের সতর্কতায় বিদ্যুৎ ভবনে খোলা হল কন্ট্রোল রুম

আমাদের ভারত, ১০ মে: মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষাকালে ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতির লক্ষ্যে মঙ্গলবার থেকে বিদ্যুৎ ভবনে একটি কন্ট্রোল রুম খোলা হল।

পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এদিন এক বিবৃতিতে জানান, দিন রাত সর্বক্ষণ, ৫ নভেম্বর পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে। ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয়, সরাসরি কন্ট্রোল রুমে ফোন বা হোয়াটস অ্যাপের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

কন্ট্রোল রুমের নম্বর— ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪। ইতিমধ্যেই সংবাদপত্র ও এসএমএসের মাধ্যমে সমস্ত গ্রাহক ও জনসাধারণকে অবহিত করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *