স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ অক্টোবর: গোয়ালপোখর থানার সাহাপুরে ছোটো ম্যাজিক ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম বয়রা হাঁসদা। বয়স আনুমানিক ২৩ বছর। বাড়ি গোয়ালপোখরের গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের মারিয়া এলাকায়।
জানাগেছে, মৃত ওই সিভিক ভলান্টিয়ার গোয়ালপোখর থানায় কর্মরত ছিলেন। রায়গঞ্জের দিক থেকে আসা একটি ছোটো ম্যাজিক ভ্যান ওই সিভিক ভলান্টিয়ারের বাইকের পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক ম্যাজিক ভ্যানটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

