ঝাড়গ্রামে হাতির হানায় নিহতের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হল এক লক্ষ পঁচিশ হাজার টাকার চেক

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ মার্চ: ঝাড়গ্রাম জেলার জামবনি রেঞ্জ অফিসের ভালুকা বিটের অন্তর্গত কুমরী গ্রামে গত ২০ ফেব্রুয়ারি হাতির আক্রমনে নিহত হন বছর পঞ্চাশের শিবানী মাহাত। আজ শিবানী দেবীর পরিবারের হাতে প্রথম অংশের এক লক্ষ পঁচিশ হাজার টাকার চেক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। চেকটি তুলে দেন বিনপুর বিধান সভার বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবনাথ হাঁসদা ও জামবনি বনবিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল কুমার ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *