অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২০ সেপ্টেম্বর: ফেসবুক গ্রুপের সদস্যদের তৎপরতায় প্রয়োজনীয় রক্ত পেলেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগী। সোমবার রাতের মধ্যে হাসপাতালে পৌঁছে রোগীর জন্য রক্তদান করলেন ফেসবুক গ্রুপের সদস্য মানিকলাল পাতর।
জানা গেছে, সোমবার ৮টা নাগাদ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি একজন ক্যান্সার আক্রান্ত রোগীর ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন হয়। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সেই সময় ‘এ’ পজিটিভ গ্রুপের রক্ত পাওয়া যায়নি। তখন পরিবারের লোকজন সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পালের সঙ্গে যোগাযোগ করেন। তখন বিশ্বজিৎ বাবু গোপীবল্লভপুর এলাকার আমারকার ভাষা আমারকার গর্ব গ্রুপের সদস্য সুমন বেরা ও তন্ময় বক্সির সঙ্গে যোগাযোগ করেন। তারা দু’জন মানিকলালবাবুকে সঙ্গে নিয়ে রাতেই গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য রক্তদান করেন। ফেসবুক গ্রুপের এই তৎপরতায় খুশি রোগীর পরিবার।

এবিষয়ে অ্যাডমিন বিশ্বজিৎ পাল বলেন, আমারকার ভাষা আমারকার গর্ব ফেসবুক গ্রুপের সদস্যরা সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকে। শুধু পশ্চমবঙ্গ নয়, আমাদের সদস্যরা রাজ্যের বাইরে যেখানে থাকুন না কেন মানুষের অসহায় সময়ে থাকার চেষ্টা করেন সব সময়।

