বাগদায় আটোর ধাক্কায় প্রাণ গেল এক ব্যবসায়ীর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ নভেম্বর: বেপরোয়া অটোর ধাক্কায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার হেলেঞ্চা ত্রিকোণ পার্ক এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নিখিল হাওলাদা (৪৫)। হেলেঞ্চার মন্ডপ ঘটার বাসিন্দা।

স্থানীয় সূত্রের খবর, এদিন দত্তফুলিয়ার দিক থেকে সাইকেলে চালিয়ে আসছিল নিখিল হাওলাদার। সেই সময় বনগাঁর দিক থেকে আসা একটি বেপরোয়া আটো তাকে সামনে থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকে। আশপাশে অনেক অটো থাকলেও তাকে হাসপাতালে নিয়ে যায়নি। প্রায় আধঘন্টা পর বাগদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছে, ওই অটোচালক মদ্যপ অবস্থায় ছিল।

এই ঘটনা নিয়ে ক্ষোভ জানিয়েছে পরিবারের সদস্য থেকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদার। দীর্ঘক্ষণ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলেও তাকে কোনো অটো হাসপাতালে না নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মৃত ব্যক্তির ভাই অমরেশ হাওলাদার। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধা অটো চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখবার জন্য আবেদন জানায় পুলিশ প্রশাসনের কাছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *