পুরুলিয়ায় লরির ধাক্কায় মোটসাইকেল আরোহী বধূর মৃত্যু, অক্ষত স্বামী ও শিশু

সাথী দাস, পুরুলিয়া, ৭ সেপ্টেম্বর: ঝিরঝিরে বৃষ্টির মধ্যে সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত লাগদা গোসাঁই বাঁধ এলাকায়, রাঁচি রোডে।

মৃতার স্বামী ফকির পরামানিক জানান, স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে মোটর সাইকেলে করে বলরামপুরের পাড়দ্যা থেকে বোকারোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পুরুলিয়া শহর ছাড়িয়ে রাঁচি রোড দিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি ধাক্কা দিয়ে চলে যায়। ধাক্কায় মোটর সাইকেল সহ দূরে রাস্তার পাশে ছিটকে পড়েন তাঁরা। মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই মারা যান ফকির পরামানিকের স্ত্রী। মৃত গৃহবধুর নাম সোনালী প্রামানিক। বরাত জোরে অক্ষত অবস্থায় থাকেন বাকিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *