নেশা করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় বকুনি, কৃষ্ণনগরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক বালকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুলাই:
পরিবারের বকুনি জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ১১ বছরের এক বালকের। ঘটনার খবরে হতচকিত গোটা এলাকা। নদিয়ার কৃষ্ণনগর থানার নতুন শম্ভু নগর এলাকার ঘটনা।

সূত্রের খবর, শম্ভু নগর এলাকার ওই মৃত কিশোর সুদর্শন সাহা লুকিয়ে নেশা করছিলেন। তখনই তা পরিবারের কোনও এক সদস্য দেখে ফেলে। সেই কথা জানাজানি হতেই পরিবারের লোকজন তাকে বকাবকি করে এবং তাকে কোনও ভাবেই আর টাকা পয়সা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপরে মানসিক অবসাদে ভুগতে থাকে ওই বালক। গতকাল সন্ধ্যেয় দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও যখন তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপরই দরজা ভেঙ্গে দেখে সুদর্শন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। এর পাশাপাশি কি কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *