জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জানুয়ারি: রবিবার এক অনুষ্ঠানে প্রকাশিত হল মহম্মদ ইয়াসিন পাঠানের জীবনীসহ মন্দিরময় পাথরার ইতিহাস সম্বলিত পুস্তক। নতুন তথ্য নিয়ে মন্দিরময় পাথরার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরা হয়েছে ‘পাথরার পাঠান’ নামক বইটিতে। বিভিন্ন ঐতিহাসিক তথ্য যুক্ত করে বইটি যৌথভাবে লিখেছেন শান্তনু অধিকারী ও ভাষ্করব্রত পতি।

এদিন শহরের বিদ্যাসাগর হল সংলগ্ন পার্কে বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা চেম্বার অফ্ কমার্সের সাধারণ সম্পাদক চন্দন বসু, ইয়াসিন পাঠান, লেখক শান্তনু অধিকারী প্রমুখ। বইটি থেকে ভ্রমণপিপাসু পাঠকেরা পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম দ্রষ্টব্য স্থান মন্দিরময় পাথরার বিস্তারিত বিবরণ জানতে পারবেন বলে লেখকদের প্রত্যাশা।

