স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ জুলাই: রথের দিন সাত সকালেই মায়াপুরের শ্রীনাথপুর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। মায়াপুরের শ্রীনাথপুরের একটি কালভাটের নিচ থেকে উদ্ধার হয় দেহটি।
পুলিশ সূত্রে জানা যায়, ঐ ব্যাক্তির নাম ভগীরথ ঘোষ। তিনি ঐ এলাকাতেই একটি চায়ের দোকান চালাতেন। গতকাল রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজ শুরু করে। রাত ২:৩০টা নাগাদ কালর্ভাটের নিচ থেকে উদ্ধার হয় তার দেহ। পরে পুলিশকে খবর দিলে নবদ্বীপ থানার পুলিশ দেহটি উদ্ধার করে মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানতে তদন্তে নবদ্বীপ থানার পুলিশ।

