স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৭ জুলাই:
রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়া রানাঘাট হবিবপুর দোয়ারপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে এলাকার মানুষ রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দেহটি পড়ে থাকতে দেখেন। মৃতের মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন র্যেছে। রক্তাক্ত মৃতদেহটি দেখতে মানুষজন থানায় খবর দেন।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এটি দুর্ঘটনা, না খুন তা পুলিশ খতিয়ে দেখছে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক তিরিশের আশেপাশে। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

