বিজেপি করায় কোচবিহারে সামাজিক বয়কটের শিকার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, কোচবিহার, ৬ আগস্ট: বিজেপি করার ‘অপরাধে’ তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের টাকুয়ামারি এলাকায় একপরিবারকে সামাজিক বয়কটের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারদের বিরুদ্ধে। হিমাংসু সিংহ নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, করতে দেওয়া হচ্ছেনা বাজার ঘাট। একটি টোটোতেও তৃণমূলের পতাকা লাগিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের দারস্থ হয়েছে পরিবারটি। যদিও অভিযযোগ অস্বীকার করেছে তৃণমূল, পাল্টা দাবি এই অভিযোগ পেয়ে যখন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি বিজেপি কর্মীর বাড়ি যান সেখানে তাদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা।

কোচবিহার জেলায় নির্বাচন পরবর্তী হিংসা থামার লক্ষ্মন নেই। জেলায় একের পর এক বিজেপি কর্মীদের উপর হামলা ও অত্যাচারের অভিযোগ উঠলেও, পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ করছে বিজেপি। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ২ গ্রামপঞ্চায়েতের টাকুয়ারিতে একটি পরিবারকে সামাজিক বয়কট করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। হিমাংসু সিংহ ও তার ভাই রতন সিংহ বিজেপি কর্মী। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাঁদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে, ভঙ্গচুর হয়েছে বাড়ি ঘর। এর পর এখন চলছে সামাজিক বয়কট, বন্ধ করে দেওয়া হয়েছে রেশন। মুদিখানা থেকেও বন্ধ করা হয়েছে আনাজ পাতি দেওয়া। এছাড়া ছেলে মেয়েদের টিউশন, অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা সব বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি রোজগারের একমাত্র সম্বল টোটোটিতে তৃণমূলের পতাকা লাগিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। হিমাংসু সিংহ বলেন, “ আমাদের সামাজিক বয়কট করা হয়েছে, বড়ি থেকে রের হতে পারছি না। পুলিশকে জানিয়েছি কোনও লাভ হয়নি। বিজেপি করি এইজন্য আমাদের উপর অত্যাচার চলছে।”

যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি নিহার বড়ুয়া তারা পুরোটাই মিথ্যা অভিযোগ। নিজেরাই টোটোতে পাতাকা লাগিয়ে তৃণমূলের নাম দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *