কেশিয়ারিতে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১৭ সেপ্টেম্বর: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। ঘটনা কেশিয়াড়ি থানার কলাবনী ৬০ নং জাতীয় সড়কের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সতীশ দে(৪০)। বাড়ি দাঁতন থানার গোপিনাথপুর এলাকায়। জানা গিয়েছে, বাড়ি থেকে বাইকে করে বেলদা আসার সময় দ্রুত গতিতে থাকা একটি প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায় বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। আহত হয় তার স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, চার চাকার প্রাইভেট গাড়ির চালক একজন সাসপেন্ডেড পুলিশ কর্মী। নারায়ণগড় থানার এক পুলিশ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।গতবছর তাকে কোনও কারণে পদ থেকে বরখাস্ত করে। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়েছিলেন ওই ব্যক্তি। গাড়ির মধ্যে আগ্নেয়াস্ত্র ছিল বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর স্থানীয়রা দুই লেন অবরুদ্ধ করে যান চলাচল বন্ধ করে দেয়। কয়েক ঘন্টা পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *