গঙ্গাজলঘাঁটিতে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুন: গতকাল রাতে মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চলের দুর্লভপুর-বড়জোড়া শিল্প করিডোরের অন্তর্গত গঙ্গাজলঘাঁটির ভদরা মোড়ে এক বাইক আরোহী যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অনুমান কোনো লরি বা ডাম্পার ওই যুবককে চাপা দিয়ে চম্পট দেয়। পুলিশের টহলদারি গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে আসে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাকে তুলে নিয়ে গিয়ে অমরকানন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ বাউরি (৪১)। বাড়ি বড়জোড়ার মালিয়াড়া গ্রামে। রাজেশ ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের সেন্ট্রাল মার্কেটে একটি খাবারের দোকান চালাতেন। রাত সাড়ে ১০ টার পর দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন ভদরা মোড়ের কাছে তাকে কোনো বেপরোয়া যান ধাক্কা মেরে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *