শান্তিপুর থানার পুলিশের বড় সাফল্য, সিসিটিভির সূত্র ধরে অভিযুক্ত গ্রেফতার

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১০ জুন:, ভরদুপুর বেলা কলের দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ৩লক্ষ টাকা চুরির অভিযোগে পাঁচ দিন পর পুলিশের হাতে ধরা পড়লো চোর। পুলিশ গতকাল তাকে গ্রেপ্তার করে।

গত ৫ তারিখে ভরদুপুরবেলায় শান্তিপুর পঞ্চানন তলায় একটা কলের দোকানে ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় তিন লাখ টাকা চুরি হয়েছিল। আর সেই ছবি ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। দোকানের মালিক পাশের গুদামে মাল ঠিকমতো রাখা হচ্ছে কিনা দেখতে গিয়েছিলেন। সেই সময় এক অজ্ঞাত পরিচয় যুবক স্কুটিতে করে দোকানের সামনে আসে। দোকান খালি থাকার সুযোগকে কাজে লাগিয়ে ক্যাশবাক্স ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। এই গোটা ঘটনার ফুটেজ ধরা পড়েছিল সিসি ক্যামেরায়।

তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ। গতকাল অভিযুক্ত যুবকেকে চাকদহ থেকে স্কুটি সহ গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। যেহেতু স্কুটি এবং অভিযুক্তকে সিসি টিভিতে দেখা গিয়েছিল সেই সূত্র ধরেই পুলিশ তাকে গ্রেফতার করে চাকদহ থেকে। যদিও পুলিশের দাবি তার কাছ থেকে কোন টাকা উদ্ধার হয়নি। আজ তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। শান্তিপুর থানার পুলিশ সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ তাকে কোর্টে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *