শালবনী থানার বুড়িশোল গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক শিশু কন্যার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: সাম্প্রতিক অতিবৃষ্টির জন্য পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার বুড়িশোল গ্রামে আজ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশু কন্যার।

জানা গেছে, গতকাল রাতে মা-বাবার সঙ্গে রাতে ঘুমিয়েছিল বছর তিনেকের তিয়াসা ভুঁইঞা নামের এক শিশু। ঘুমন্ত অবস্থায় বাড়ির দেওয়াল চাপা পড়ে যায়। তিনজনকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ছোট্ট তিয়াসাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, তার মা ও বাবা সুনীল ভুঁইঞা হাসপাতালে চিকিৎসাধীন। পরে চিকিৎসকেরা সুনীল ভুঁইঞাকে ছেড়ে দিলেও, তার স্ত্রী সোমা চিকিৎসাধীন হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *