৬০ শয্যার করোনা বিভাগ চালু হতে চলেছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৮ মে :
বর্তমান করোনা পরিস্থিতিতে বেডের সমস্যা মেটাতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৬০ টি শয্যা বিশিষ্ট একটি পৃথক করোনা বিভাগ তৈরি করার লক্ষ্যে মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা।

ভাটপাড়া স্টেট হাসপাতালে খুব শীঘ্রই চালু হবে কোভিড ইউনিটটি। সারা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় বেড মিলছে না রোগীদের। এবার সেই বেড বাড়ানোর জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি আলাদা করোনা বিভাগ চালু হতে চলেছে। সেই কারনে মঙ্গলবার প্রশাসনিক পর্যায়ের এক আলোচনা করা হয়। এদিন উঃ ২৪ পরগণার জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ব্যারাকপুরের মহকুমা শাসক হাসপাতাল অধ্যক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করেন।

আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এই করোনা ওয়ার্ড টি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় আলোচনায়। করোনা চিকিৎসার জন্য আপাতত ষাটটি বেডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারন ভাটপাড়া, জগদ্দলের সাধারন মানুষ যেকোন রোগে এই হাসপাতালের ওপর নির্ভরশীল, বিশেষ করে এই হাসপাতালের মাতৃ বিভাগের ওপর বহু মানুষ নির্ভর করেন, তাই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল টিকে সম্পূর্ণ ভাবে করোনা হাসপাতালে পরিণত করা সম্ভব নয় এমনটাই জানালেন হাসপাতালের সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *