কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ অক্টোবর: স্নান করতে গিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু হল ২৭ বছরের এক যুবকের। নাম শ্যামল দোলই। বাড়ি ঘাটালের দ্বন্দ্বিপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর
১২ টা নাগাদ বন্যার জলে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে ঐ যুবকের মৃত্যু হয়। জলে তলিয়ে যাওয়ার পর পানার মধ্যে আটকে যাওয়ায় আর উঠতে না পারায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা ওই যুবককে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলে পরে মৃতদেহটি দেখতে পায় এবং ঘাটাল থানার খবর দিলে ঘাটাল থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

