পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম, ১ জুলাই: পশ্চিম মেদিনীপুরের শালবনির ২৩২ সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ানের নবম স্থাপনা দিবস পালন করা হল। এই উপলক্ষে শালবনীর মহিলা ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে গতকাল সন্ধ্যাবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সিআরপিএফের ডিআইজি ডি এস গ্রেওয়াল, ২৩২ মহিলা ব্যাটেলিয়ানের কমান্ডান্ট সীমা তলিয়া অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, ২০১৪সালের ৩০ জুন রাজস্থানের আজমীরে ২৩২ মহিলা ব্যাটেলিয়ানের স্থাপনা হয়েছিল। বর্তমানে সারাদেশের বিভিন্ন প্রান্তে ২৩২ ব্যাটালিয়নের সাতটি কোম্পানি কর্মরত রয়েছে। জম্মু-কাশ্মীর, মণিপুর, ঝাড়খন্ড এবং বাকি অবশিষ্ট অংশ পশ্চিমবঙ্গের কর্মরত রয়েছে। একমাত্র এই ব্যাটেলিয়ানটিই মাওবাদী উপদ্রুত অঞ্চলে কর্মরত রয়েছে।

