খড়্গপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৯ জন

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ আগস্ট: প্রায় দু’মাস ধরে খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় মোবাইল এবং সোনার চেন ছিনতাইয়ের ঘটনার খবর আসছিল পুলিশের কাছে। দু’মাস ধরে একের পর এক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়তে থাকে খড়গপুর টাউন থানায়। অভিযোগ পেয়ে টনক নড়ে খড়্গপুর মহকুমা পুলিশ প্রশাসনের। এর পরেই খড়গপুর টাউন থানার পুলিশ অভিযানে নামে। শহরের ১৪টি জায়গায় নাকা চেকিং করার পর সিসি ক্যামেরার মাধ্যমে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ৯ জনকে চিহ্নিত করে এবং লাগাতার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এখনও পর্যন্ত পুলিশ দুটি সোনার চেন এবং ৩২টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

খড়গপুর টাউন থানা সূত্রে জানা গেছে, প্রত্যেকটি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে। এখনো অধরা ছিনতাইকারীদের খুব শীঘ্রই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। উদ্ধার করা হবে ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ও সোনার চেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *