বুদ্ধ পূর্ণিমার প্রসাদ খেয়ে অসুস্থ ৮৫ জন, আতঙ্ক ডেবরার পদীমা গ্রামে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: বুদ্ধ পূর্ণিমার প্রসাদ খেয়ে অসুস্থ একই গ্রামের ৮৫ জন। চঞ্চল্য ডেবরা ব্লকের ডুয়া অঞ্চলের পদীমা গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এলাকার একটি দোকানে হালখাতার আয়োজন করা হয়। সেখানে প্রসাদ খেয়ে অসুস্থ বোধ করে ৮৫ জন গ্রামবাসী। এদের মধ্যে ১২ জন শিশু। বমি পায়খানার উপসর্গ নিয়ে প্রত্যেককে ভর্তি করা হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এলাকায় পাঠানো হচ্ছে মেডিকেল টিম। খাবার থেকে কোনোভাবে বিষক্রিয়ার ফলে এমন বিপত্তি বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। অসুস্থ রোগীদের দেখতে আসেন বিজেপির রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতারা। তবে বিজেপির জেলা সভাপতি বলেছেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। চিকিৎসা চলছে, তবে তেমন উন্নতি হচ্ছে না।আমাদের মেডিক্যাল টিম আসবে কলকাতা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *