বাঁকুড়ায় ফুটপাত নির্মাণে বরাদ্দ ৮৪ লক্ষ টাকা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ মে: বাঁকুড়া পৌর এলাকায় ফুটপাত তৈরীর জন্য রাজ্য উন্নয়ন পর্ষদ ৮৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। বাঁকুড়া শহরের অবিনাশ সরণীর ভৈরবস্থান থেকে কলেজ মোড় পর্যন্ত এই রাস্তার দুধারে ফুটপাত নির্মাণের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। খ্রিস্টান কলেজ, পুলিশ সুপারের অফিস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে এই এলাকায়।

এপ্রসঙ্গে বাঁকুড়ার পৌরপ্রধান অলকাসেন মজুমদার বলেন, ভৈরবস্থান থেকে কলেজমোড় পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তার দু’পাশে ফুটপাত এবং ড্রেন নির্মাণ করা হবে। এছাড়াও যেহেতু এই রাস্তাটি অপেক্ষাকৃত চওড়া, সেই কারণে আগামী দিনে ডিভাইডার লাগিয়ে সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে।

বাঁকুড়া পুরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা নিলাদ্রী দানা বলেন, শহরের উন্নয়ন হোক এটা কাম্য, কিন্তু পরিকাঠামো ছাড়াই শুধুমাত্র কাটমানির জন্য উন্নয়ন যেন না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *