ঝাড়গ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ৭৭তম স্বাধীনতা দিবস

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ আগস্ট:
সারা দেশের মতো ৭৭তম স্বাধীনতা দিবস সম্মানের সঙ্গে পালিত হল ঝাড়গ্রাম জেলা প্রেসক্লাবে। ঝাড়গ্রাম জেলা প্রেসক্লাবের চেয়ারম্যান অমল দাস এবং জেলার প্রায় ২৮টি রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন ঝাড়গ্রামের প্রাক্তন সংসদ ডাঃ উমা সরেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা জঙ্গলমহলের ভূমিপুত্ররা।

সারা বছর কাজের মাঝে ব্যাস্ত থাকলেও, এই দিনটা জেলা প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকরা আগে জাতীয় পতাকা উত্তলনে অংশ নেয়। এ বছরও যার অন্যথা হয়নি। জেলার বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে পতাকা উত্তলন করেন জেলার আধিকারিকরা। বিজেপি পার্টি অফিসে জেলা সভাপতির উপস্থিতিতে পতাকা উত্তলন
করেন সাংসদ কুনার হেমব্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *