আমাদের ভারত, দার্জিলিং, ১১ নভেম্বর: এবার দার্জিলিংয়ে হামরো পার্টি ছেড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিলেন ৭৬ টি পরিবার। আজ কার্শিয়াংয়ে টাউন হলে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই এই পরিবারগুলি হামরো পার্টি ছেড়ে অনীক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিলেন।

তাঁদের গলায় খাদা (স্কার্ফ) দিয়ে দলীয় পতাকা তুলে দেওয়া হয় এবং স্বাগত জানানো হয়। এই পরিবারগুলির মধ্যে ৫৪টি পরিবার এসেছে দার্জিলিংয়ের তিনধারিয়া-মহানদী অঞ্চল থেকে, বাকি ১৩টি পরিবার এসেছে গারিধুরা থেকে।
উল্লেখ্য, গত তিন দিন ধরে হামরো পার্টির নেতা এডওয়ার্ডসকে কার্শিয়াং অঞ্চলেই দেখা যাচ্ছিল।

