সাথী প্রামাণিক, পুরুলিয়া, ২৮ মে : দীর্ঘ লকডাউনে গুজরাটের জামনগরে আটকে পড়া ৭১ জন পরিযায়ী শ্রমিককে পুরুলিয়ায় ফেরানো হল শ্রমিক স্পেশাল ট্রেনে।
আজ দুপুরে ট্রেন এসে পৌঁছায়। এদিন স্টেশন চত্বরেই ওই শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার ও পানীয় জল, সঙ্গে দেওয়া হয় ওষুধ ও মাস্ক। এরপরই তাঁদের নিজের নিজের ব্লকে পাঠানো হয়। সেখানে আবার তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর কোয়ারেন্টাইন সেন্টারে পর্যবেক্ষণে রাখা হবে। প্রসঙ্গত, ভিন রাজ্য থেকে ৩৫ হাজারের বেশি শ্রমিক পুরুলিয়ার বাড়িতে ফেরেন।


