স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ আগস্ট: জলকর মথুরাপুর গ্রামে ট্যাপ কলের জল খেয়ে অসুস্থ বহু মানুষ। অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা।
জানা গেছে, শুক্রবার ট্যাপ কলের জল খেয়ে অসুস্থ বোধ করে জলকর মথুরাপুর গ্রামের একাধিক ব্যক্তি। অসুস্থ হয়ে পড়ে এক কিশোর। বেশ কয়েকদিন ধরে ওই কিশোরের অজানা তার পর থেকে জ্বর এবং পাতলা পায়খানা শুর হয়। পাশের গ্রামের চিকিৎসককে দেখালে চিকিৎসক তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। চিকিৎসকের কথামতো হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক অবস্থার অবনীতি হওয়ায় তাকে কল্যাণী হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। কল্যাণী নিয়ে যাওয়ার সময় ঐ কিশোরের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর জানা যায়, তার জল জাতীয় সমস্যার জন্যই মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম শুভদীপ হালদার, পিতা দিলীপ হালদার, বয়স আনুমানিক বারো বছর।
এই কিশোরের মৃত্যুর পর আরো ১১ জন হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে।এলাকায় মেডিকেল টিম এসে স্বাস্থ্য পরীক্ষা করছে। এলাকায় ওআরএস বিলি করা হচ্ছে।
ভীমপুর থানার পুলিশও এলাকায় যায়।তারা গ্রামের মানুষের সঙ্গে কথা বলে কীভাবে এই পরিস্থিতি হলো তা জানার চেষ্টা করছে।

সূত্রের খবর অনুযায়ী রবিবার সকাল পর্যন্ত মোট ৭০ জন হাসপাতালে ভর্তি আছে এবং বাড়িতে অসুস্থ একাধিক ব্যক্তি। এই ঘটনার পর আশেপাশের এলাকায়ও আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। অন্য এলাকায় যেসব মানুষ ট্যাপ কলের জল ব্যবহার করে তারাও আতঙ্কে রয়েছে। সব মিলিয়ে বলতে গেলে আতঙ্কে দিন কাটছে জলকর মথুরাপুর গ্রামের মানুষের।
কিন্তু আদৌ ট্যাপকলের জল খেয়ে বা অন্য কোনও কারনে ওই গ্রামের লোকজন অসুস্থ হচ্ছে কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

