এক রাতে মহিলা সহ ৭ জনকে হত্যা! মাও হত্যালীলার ঘটনা স্মরণ ঝালদার বাগবিন্দ্যা গ্রামে

সাথী দাস, পুরুলিয়া, ১৬ ডিসেম্বর: মাও হামলায় নির্মম হত্যাকান্ডের কথা ভুলে যায়নি ঝালদার বাগবিন্দ্যা গ্রাম। এক রাতে মহিলা সহ ৭ জনকে হত্যা করেছিল মাওরা। ২০১০ সালের ১৬ ডিসেম্বর মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের ঝালদার দড়দা গ্রাম পঞ্চায়েত প্রধান চপলা গড়াই সহ বাগবিন্দ্যা সংসদের ৭ জন ফরওয়ার্ড ব্লক নেতা কর্মী। আজ ঝালদার দলীয় ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে ১১ তম সপ্ত শহিদ দিবসের উদ্দেশ্যে পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদান করার পাশাপাশি এদিন শহিদদের স্মরণ করা হয়।

এবিষয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোরঞ্জন ভট্টাচার্য জানান, আগামী দিনে বাগবিন্দ্যা এলাকায় জমি পেলে সামনের বৎসর সপ্ত শহিদের মূর্তি বসিয়ে দিনটি পালন করা হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অজিত কুমার সাহু, মনোরঞ্জন ভট্টাচার্য, ঝালদার দরদা ব্রাঞ্চ সম্পাদক রহিন মাহাতো, জেলা ছাত্র নেতা ভৈরব ভট্টাচার্য প্রমুখ।

শহিদ পরিবারের দীপক মাহাতো জানান, সেইদিনের ঘটনা আমাদের কাছে একটা কালো দিন। আজ ১১ বৎসর পরেও আতঙ্ক কাটেনি, এখনও অনেকে গ্রাম ছাড়া। তবে রাজ্য সরকার থেকে শহিদ পরিবার পিছু একজন করে হোমগার্ডের চাকরি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *