জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জুলাই:
৭ মাস আগে খড়্গপুর রেল শহরে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হয়ে খুন হওয়ার ঘটনার কিনারা করল খড়গপুর টাউন থানার পুলিশ।

এবছরের ১ লা জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ইন্দা এলাকার বাসিন্দা অর্জুন সোনকার নামে এক তৃণমূলের কর্মীকে দুষ্কৃতীরা গুলি মেরে খুন করে খড়গপুর শহর থেকে পালিয়ে যায়। খুনের পর দীর্ঘদিন ধরে দুষ্কৃতীরা ফেরার ছিল। কিন্তু বিশ্বস্ত সূত্রে পুলিশ খবর পায় বৃহস্পতিবার রাতে অন্যতম দুষ্কৃতী শুভম সোনার খড়গপুর শহরে ফিরে আসছে সেইমতো পুলিশ ফাঁদ পাতে এবং খড়গপুর শহরে ঢোকার মুখে খড়গপুর টাউন থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আজ তাকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

