স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ সেপ্টেম্বর: লজে মধুচক্রে হানা দিয়ে বীরনগর এলাকা থেকে ৭ যুবক সহ ৬ যুবতীকে গ্রেপ্তার করল পুলিশ। তাহেরপুর থানার বীরনগরের লোকনাথ লজের ঘটনা।

বেশ কিছুদিন ধরে বীরনগরে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বীরনগর থানার পুলিশ হানা দেয় একটি বেসরকারি লজে। সেখান থেকেই উদ্ধার করা হয় ছয় যুবতী সহ সাত জন পুরুষকে। গ্রেপ্তার করে শনিবার তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

তাহেরপুর থানার বীরনগর রাস্তার উপরে লোকনাথ লজে এই অবৈধ কাজকর্ম চলত বলে অভিযোগ আসছিল। শনিবার তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী সোমবার তাদের ফের আদালতে তোলা হবে।

