অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ৬৯তম রাষ্ট্রীয় অধিবেশন

মিলন খামারিয়া, আমাদের ভারত, ১০ ডিসেম্বর: আরএসএস- এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)- এর ৬৯তম রাষ্ট্রীয় অধিবেশন উপলক্ষে দিল্লির রাজপথে হওয়া শোভাযাত্রায় কাল অংশ নিলেন দশ হাজার বিদ্যার্থী। শোভাযাত্রায় বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আজ তিন দিনের রাষ্ট্রীয় সম্মেলনের শেষ দিন।

দিল্লির স্থানীয় মানুষদের পুষ্প বর্ষণ সারা দেশের বিদ্যার্থীদের ৫ কিমির শোভাযাত্রা সুমসৃণ করে তোলে। এছাড়াও বাংলার ছাত্র- ছাত্রীদের প্রতি তাদের আলাদা ভালোবাসা চোখে পড়ে। আর একই সাথে দক্ষিণবঙ্গের Agrivision-এর সহ-সংযোজক অরিত্র ঘোষ দস্তিদারের গলায় মালা পরিয়ে দেন দিল্লির কিছু স্থানীয় মধ্যবয়স্ক ব্যক্তি।

দিল্লিতে ওই অধিবেশনে পরশু অংশ নেন এবিভিপি-র এক সময়ের সক্রিয় কর্মী অমিত শাহ। যিনি রাজকোটে এবিভিপি কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন এবং আজ তিনি দেশীয় রাজনীতির শীর্ষে।

সম্মেলনে শাহ বলেন, “এই সভায় এসে আমার বয়স তিন দশক কমে গিয়েছে। এই ধরনের সমাবেশে একেবারে পিছনের সারিতে বসে থাকা মানুষটি আজ প্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে বক্তব্য রাখছে।” উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে শাহ বলেন, “গোটা দেশ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের এক নম্বর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। যার মূল কারিগর হয়ে উঠতে চলেছে আজকের যুব সম্প্রদায়।” উপস্থিত সকলকে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার জন্য বলেন শাহ। তিনি আরো জানান যে, তিনি “এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অর্গানিক প্রোডাক্ট”।

আজ সকালে আপ কি আদালতের মুখ্য সম্পাদক রজত শর্মার উপস্থিতি সকল শিক্ষার্থীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তাঁর হাতে পুরস্কৃত হন ভারতের নানান প্রান্ত থেকে আসা কৃতি ছাত্র- ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *