ভারতীয় মজদুর সংঘের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত সাঁতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্রে

সাথী দাস, পুরুলিয়া, ২৪ জুলাই: সাঁতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে জাতীয়তাবাদী মজদুর সংগঠন ভারতীয় মজদুর সংঘের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। আজকের দিনেই ১৯৫৫ সালে দত্তপন্ত ঠেংড়ি একটি অরাজনৈতিক মজদুর সংগঠন ভারতীয় মজদুর সংঘের (বি এম এস) প্রতিষ্ঠা করেন। আজ এই সংগঠন বিশ্বের সবথেকে বড় মজদুর সংগঠন।

প্রতিষ্ঠা দিবসের আয়োজন করেছিল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম কর্মচারী সঙ্ঘ। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা ভারতীয় মজদুর সংঘের সভাপতি সুশান্ত মহাতা, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রাজশেখার প্রধান, ঠিকাদার কর্মচারী সংঘের গোপাল চৌধুরী, অভিষেক দাস, মজিদ আনসারি ও রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের আশিস চৌধুরী ও অন্যান্য নেতারা।

সর্বভারতীয় বিদ্যুৎ কর্মচারী মহাসঙ্ঘের রাজ্য সদস্য রাজেশ কুমার শ্রীবাস্তব জানান, “কার্যক্রমের শেষে শ্রমিকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *