ঘাটালে ৮০টি পরিবারের বিজেপি ছেড়ে তূণমূলে যোগদান

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ঘাটালের মনসুকা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আনন্দপুর ও বলরামপুর বুথের প্রায় ৮০টি পরিবার বিজেপি ছেড়ে তূণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দোলুই দাবি করেছেন। মনসুকা ১ অঞ্চলে আয়োজিত একটি যোগদান অনুষ্ঠানে ওই পরিবারগুলি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে এবং শঙ্কর দলুই তাদের হাতে  তৃণমূলের পতাকা তুলে দেন বলে জানা গেছে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি, সহ-সভাপতি মন্টুলাল বাউরি, মনসুকা-১নম্বর অঞ্চল সভাপতি কিঙ্কর পন্ডিত, ঘাটাল ব্লক কৃষাণ ক্ষেতমজুরের সভাপতি সঞ্জয় কুমার চৌধুরী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *