ঝাড়গ্রামের পুকুরিয়ায় ৬০/৭০ টি হাতির তান্ডব, ব্যাপক ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,৭ জুন:
প্রায় প্রতিদিনের মাথাব্যাথা এখন হাতি। গত কয়েক দিন ধরে ৬০/৭০ টি হাতি ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায়। কুণ্ডলডিহি, পুকুরিয়া, সিমূলডাঙ্গা, বহড়াসুলি সহ বিভিন্ন গ্রামে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ৬০/৭০ টি হাতির তাণ্ডবে ওই গ্রামগুলির বাসিন্দারা একেবারে দিশেহারা হয়ে পড়ে। ওই এলাকাগুলিতে থাকা ফলের বাগানের ব্যাপক ক্ষতি করেছে। হাতির দল মাঠে সবজি চাষের জমিতে গিয়ে ব্যাপক তান্ডব করেছে। হুলা পার্টির সদস্যরা মঙ্গলবার সকালে হাতির দলটিকে বাঘুয়াশোল এলাকায় পাঠিয়ে দেয়।

তবে হাতির দলটি ওই এলাকায় চলে আসায় ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের আশঙ্কা, না জানি আবার বিকেলে ফের ওই হাতির দল গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করবে। পুনরায় হাতি এলাকায় ফিরে আসায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *