ঝুমি নদীর জলে ঘাটাল পুরসভার ৬ টি ওয়ার্ড প্লাবিত

কুমারেশ রায়, মেদিনীপুর, ১৮ জুন:
জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টির জেরে ঘাটাল মহকুমার সব নদীর জল বাড়ছে। দীর্ঘদিনের ঘাটালের সমস্যা অর্থাৎ প্রতিবছরের মতো এবছরও বন্যা ঘাটালের দরজায় কড়া নাড়তে শুরু করেছে। বন্যার জল ঘাটাল পুরসভার বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। ১ থেকে ৩ এবং ৯ থেকে১১ নম্বর ওয়ার্ডের নিচু এলাকাগুলিতে বন্যার জল ঢুকেছে। পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিচেও জল।

মানুষের চলাচলের প্রধান রাস্তাগুলিতে জল উঠেছে। কোথাও হাঁটু সমান কোথাও হাটুর নিচে জল দাঁড়িয়ে আছে। শুক্রবার সকাল থেকে জল বাড়ার হার বেশি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। জল পেরিয়েই যাতায়াত করছেন মানুষজন, তবে এর পরে ডিঙি কিংবা নৌকা চলাচলই ভরসা হবে, যা প্রতিবছরই ঘাটালে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানালেন, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ পরিদর্শনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *