আলিপুরদুয়ার থেকে কলকাতার উদ্দেশ্যে তৃণমূল ছাত্র পরিষদের ৬ হাজার সদস্য

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৭ আগস্ট: আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন জেলা থেকে কলকাতা যেতে শুরু করে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

শনিবার সকালে আলিপুরদুয়ারের নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরে রওনা দিলেন শতাধিক তৃণমূল ছাত্র পরিষদ সদস্য। পরবর্তীতে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এবং পদাতিক এক্সপ্রেস করে হাজার হাজার তৃণমূল ছাত্র পরিষদ সদস্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই জানিয়েছেন আলিপুরদুয়ার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ। তিনি বলেন, অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর রেকর্ড সংখ্যক ছাত্র আলিপুরদুয়ার থেকে কলকাতার বুকে পা রাখবে। আমাদের কাছে এই দিনটি আবেগের এবং বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বিগত দু’বছর কোরোনার প্রকোপে আমরা সশরীরে উপস্থিত থাকতে পারিনি তাই এ বছর আমাদের আবেগ অনেকটাই বেশি। জেলা থেকে প্রায় ছয় হাজারের মতো তৃণমূল ছাত্র পরিষদ সদস্য কলকাতায় যাচ্ছে।

নিউ আলিপুরদুয়ার স্টেশনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *