অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১২ জুলাই: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলো রেশন বোঝাই পিকআপ ভ্যান। গুরুতর জখম চালক সহ ৬ জন।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের কেঁদুগাড়ি থেকে ছাতিনাশোল যাওয়ার রাস্তায় রতিনগাড়িয়ার কাছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন রেশনের জিনিস বোঝাই পিকআপ ভ্যানটি কেঁদুগাড়ি থেকে বড় ঝাউড়ি দুয়ারে রেশন দিতে যাচ্ছিল। সেই সময় রতিনগাড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা ও গোপীবল্লভপুর থানার পুলিশ পিকআপ ভ্যানটিতে থাকা ৬ জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই সকলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

