আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ অক্টোবর: পথ দুর্ঘটনা গুরুতর আহত ৩ শিশু সহ ৬ জন। সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি অঞ্চলের বালিভাসায় ৬ নং জাতীয় সড়কের উপর।
স্থানীয় ও পুলিশ সুত্র জানা যায়, একটি মারুতিতে বালিভাষা থেকে এক পরিবারকে নিয়ে স্বপরিবারে গুপ্তমণি মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। বালিভাষা পেট্রল পাম্পে তেল নিয়ে ৬নং জাতিয় সড়কে ওঠার মুখে মারুতি ভ্যানে সাথে উল্টো দিক থেকে আসা একটি ছয় চাকার লরির মুখোমুখি ধাক্কা হয়। দুমড়ে মুচড়ে যায় মারুতি গাড়িটি। মুচড়ে যাওয়া মারুতি ভ্যান থেকে সকলকে উদ্ধার করা গেলেও গাড়ির চালক আটকে থাকেন। স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।

মারুতির চালক সহ ৬ জন আহতকে উদ্ধার করে স্থানীয় এলাকার মানুষ সবাইকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক। লরিটিকে আটক করেছে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কি ভাবে এই দুর্ঘটনা ঘটল যেখানে গাড়ি আস্তে চলার কথা সে যায়গায় কি ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন?

