আমাদের ভারত, মালদা, ১৪ মার্চ: মালদার হরিশ্চন্দ্রপুরের একটি ইটভাটা থেকে গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে চার হাজার টাকা নগদ বোর্ড মানি সহ বেশ কয়েকটি মোবাইল ও দু’টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃত ওই ছয় জুয়ারির নাম নাইরুল হক, খাবিরুল ইসলাম, আকিল জাবেদ, পীল মোহম্মদ, মহম্মদ নাজমুল হক, তেজ নারায়ণ পাশওয়ান। এদের প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার খাড়া গ্রাম এবং তালসুর গ্রামে। তাদের সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি ইটভাটায় গভীর রাতে হানা দিয়ে এই ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ চার হাজার টাকার বোর্ড মানি সহ পাঁচটি মোবাইল এবং দুটি মোটর-সাইকেল উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান, আমরা গতকাল গভীর রাতে ওই ছয় জন জুয়াড়িকে একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করি। আজ আমরা ওই ছয়জনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করবো।

