গোপীবল্লভপুরে উদ্ধার ৭ ফুট লম্বা অজগর

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর: গোপীবল্লভপুরে ফের উদ্ধার হল পাইথন। এদিন বিকালে ধরমপুর গ্রামের আদিত্য রানা নামে এক ব্যক্তির বাড়ির খড়ের গাদায় এই পাইথনটিকে দেখতে পান পরিবারের এক সদস্য। প্রথমে খড়ের গাদায় বিশালাকায় একটি সাপ দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা জড়ো হয়ে জানতে পারেন সাপটি আদতে পাইথন।তখন খবর দেওয়া হয় গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বন দফতরে। গোপীবল্লভপুর ও হাতিবাড়ি বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে হাতিবাড়ি নিয়ে যান।

বনদপ্তরের এক আধিকারিক জানান, দৈর্ঘে প্রায় ৭ ফুট লম্বা সাপটি ধর্মপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুনরায় সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে কয়েকমাস আগে গোপীবল্লভপুরের বাকড়া গ্রামে এরকমই একটি পাইথন উদ্ধার হয়েছিল।আবার এদিন ধরমপুর গ্রামে পাইথন উদ্ধার হওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *