সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ জুন: মিটিং সেরে বাড়ি ফেরার পথে টোটো উল্টে গুরুতর জখম ৬ আশাকর্মী। আহতদের উদ্ধার করে স্থানীয় তালডাংরা গ্ৰামীন হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্হানান্তরিত করা হয়।
অভিযোগ, টোটো চালক নেশাগ্ৰস্থ অবস্থায় টোটো চালানোর কারনেই এই বিপত্তি।
জানাগেছে, তালডাংরায় আশাকর্মীদের মিটিং ছিল।সেই মিটিংয়ে ওই আশাকর্মীরা যোগ দেন। মিটিং শেষে তারা বিবড়দা ফিরছিলেন। জয়পন্ডা নদীর কাছে তাদের টোটো উল্টে যায়। এই ঘটনার পর বেপরোয়া টোটো চালানোয় পুলিশের নজরদারির দাবি উঠেছে।

