আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ অক্ট: শুক্রবার রাতে এসটিএফ ও কান্দি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কান্দির গোলাঘাটা থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য ৫ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করল। শনিবার সকালে ধৃত ৬ জনকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে, পুলিশ হেফাজতে নেওয়া আবেদন জানিয়ে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর নিয়ে যাওয়া হচ্ছিল ৫ হাজার বোতল ফেন্সিডিল। কান্দি থানার পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালিয়ে সেগুলি উদ্ধার করেছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অভিষেক, মিরাজুল ইসলাম, মিলন সেখ ও আসাদুল হক। এদের বাড়ি ইসলামপুর থানা এলাকায়। এছাড়া, ধৃত মেহেবুব আলমের বাড়ি সাগর পাড়া থানা এলাকায়। এরা সকলেই ফেন্সিডিলগুলি ইসলামপুর এলাকার বাসিন্দা লিটন সরকার এর কাছে নিয়ে যাচ্ছিল।

