কেশপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ডঃ রজনীকান্ত দোলোই’য়ের পঞ্চম প্রয়াণ বার্ষিকী পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: আজ মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় রয়েল অ্যাকাডেমী প্রাঙ্গনে সমাজসেবী, কর্মযোগী তথা কেশপুরের প্রাক্তন বিধায়ক ডঃ রজনীকান্ত দোলোই’য়ের পঞ্চম প্রয়াণ বার্ষিকী দিবস শ্রদ্ধায় স্মরণে নানা সেবামূলক কর্মসূচির মাধ্যমে উদযাপিত হলো।

রজনীবাবু শুধুমাত্র কংগ্রেস বিধায়ক ছিলেন না, সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গড়ে তুলেছিলেন নানা ধরনের প্রতিষ্ঠান। বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য আবাসন, অনাথ শিশুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, তা ছাড়াও বেকার যুবক যুবতীদের কর্মোক্ষম করতে নানা ধরনের ট্রেনিং সেন্টার করছেন। আজ তাঁর এই পঞ্চম প্রয়াণ দিবসে তাঁর আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন তাঁরই সুযোগ্য পুত্র তথা রয়েল অ্যাকাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোল‌ই। আজকের দিনে বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য শিবির করা হয়।

এদিন এই স্বাস্থ্য শিবির ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসা পরিষেবা গ্ৰহণ করেছেন। এছাড়াও প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় ডঃ রজনীকান্ত মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। পাশাপাশি বিদ্যালয় হলে স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিনের উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ডাঃ গোলক মাঝি, সমাজসেবী সুজয় হাজরা, নির্মাল্য চক্রবর্তী, অর্ঘ্য চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *