শনিবার থেকে কলকাতায় শুরু ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

আমাদের ভারত, কলকাতা, ২৫ জুলাই: আগামী শনিবার ২৯ জুলাই কলকাতায় শুরু হচ্ছে ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। চলবে তিন দিন।

এটি হবে নন্দন ১ ও নন্দন ২-এ বেলা ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ব্যবস্থাপনায় থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হইকমিশন।

আগামী ২৭ জুলাই এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড: হাছান মাহ্‌মুদ (এমপি)। সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসু এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত থাকবেন।

এই উপলক্ষে বাংলাদেশের একদল অভিনেতা-অভিনেত্রী উপস্থিত থাকবেন। মোট ২৪টি ছবি দেখানোর কথা। এগুলোর মধ্যে আছে হাসিনা— ‘আ ডটার্স টেল’, ‘জেকে ১৯৭১’, পুরস্কারপ্রাপ্ত প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘গণ্ডী’ প্রভৃতি। মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *