পুরসভা নির্বাচনের প্রাক্কালে ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপিতে ভাঙন, ৫৪ টি পরিবারের তৃণমূল যোগ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ ফেব্রুয়ারি: পুরসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপিতে বড়সড় ভাঙন। ৫৪ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বুধবার সকালে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়িতে এই যোগদান সভার আয়োজন করা হয়।যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানিয়েছেন, ১৯৯৪ সাল থেকে এখনো পর্যন্ত ১৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের বোর্ড থাকাকালীন ওই ওয়ার্ড তৃণমূল কংগ্রেসও পায়নি। এই যোগদানের পর ওই ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবেন বলে আশাবাদী তিনি।

অন্যদিকে যোগদানকারীরা জানিয়েছেন, ১৩ নম্বর ওয়ার্ডে বিগত ৫ বছর ধরে কোনো কাজ হয়নি। কোনো সময় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায়নি। তাই তৃণমূলের উন্নয়ন দেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *