পাকিস্তানের মদতে অনলাইনে চলছে জঙ্গি নিয়োগ, প্রশিক্ষণ ও হামলার পরিকল্পনা, সন্দেহভাজন ৫ জঙ্গি গ্রেফতার

আমাদের ভারত, ১৫ মার্চ: ইন্টারনেট ব্যবহার করে ভারতে জঙ্গি নিয়োগের কাজ চালাচ্ছে পাকিস্তান। শুধু জঙ্গি নিয়োগই নয় সন্ত্রাসবাদি কার্যকলাপে উৎসাহিত করার পাশাপাশি মুসলিম যুবকদের অনলাইনে প্রশিক্ষণ এবং হামলা চালানোর পরিকল্পনাও করে দেওয়া হচ্ছে অনলাইনে। এই কাজে জড়িত থাকার অভিযোগে সোমবার ৫ জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

ধৃত ৫ জনই ইসলামিক স্টেট আই এস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গোয়েন্দাদের কাছে এই অনলাইনে জঙ্গি নিয়োগ সম্পর্কে খবর ছিল। সম্পূর্ণ গতিবিধির ওপর নজর ছিল তাদের। গোয়েন্দারা বেশ কিছুদিন ধরে ৬-৭ জনের উপর নজর রাখছিলেন। তারপরে বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়। মামলা দায়েরর ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তে নামে এনআইএ।
দিল্লি, কেরল, কর্নাটকের সহ দেশের দশটি জায়গায় তল্লাশি চালানো হয়। তাল্লাশি চালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে উত্তর প্রদেশ এবং দিল্লি সহ বিশ্বের দশটি জায়গায় তল্লাশি চালিয়ে ১০ জন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। তাদের মধ্যে অনেকে ইঞ্জিনিয়ার অনেকে অটোচালক আবার কারও মোবাইল দোকান ছিল। তদন্তকারীরা জানিয়েছিলেন এরা আইএস মডিউল হরকত উল হার্ব ই ইসলামের সদস্য। তারা ধারাবাহিক বিস্ফোরণে ছক কষেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *