প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৫ আগস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়ের “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচিকে মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার করতে রাজ চক্রবর্তীর সহযোগিতায় ব্যারাকপুর পুলিশ কমিশনার ও বিধায়ক রাজ চক্রবর্তীর তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। এই কর্মসূচিকে মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তোলার জন্য ও মানুষকে পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য রাজ চক্রবর্তী তত্ত্বাবধানে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে নিয়ে একটি ৫ মিনিটের ভিডিও বানালেন বিধায়ক রাজ চক্রবর্তী ও তার ক্রিয়েটিভ টিমের সদস্যরা।
৭৫ তম স্বাধীনতা দিবসে দিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ ট্যাবলো ও রাজ চক্রবর্তীর সহযোগিতায় তৈরি করা ওই ভিডিও মেসেজটির উদ্বোধন করলেন ব্যারাকপুরের বিধায়ক ও ব্যারাকপুরে সিপি মনোজ ভার্মা। বিধায়ক রাজ চক্রবর্তী সহযোগিতায় তৈরী এই ভিডিওটিতে গাড়ি চালানোর সময় হেলমেট পড়ে যাওয়া, রাস্তা পারাপার দেখে করা, গাড়ির সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো ও মদ খেয়ে গাড়ি না চালানোর মত বিষয়গুলি এই ভিডিওটিতে উপস্থাপন করা হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে পথ দুর্ঘটনা এড়িয়ে চলার পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, যাতে মানুষকে আরও বেশি সচেতন করা সম্ভব হয়।
সকলের প্রাণ খুব মূল্যবান সেটি বোঝানোর জন্য বিধায়ক রাজ চক্রবর্তী নিজে সেফ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত ৫ মিনিটের এই ভিডিওটির স্ক্রিপ্ট লিখেছেন এবং তার নিজস্ব টিমের লোকজন ভিডিওটি যত্নের সঙ্গে বানিয়ে দিয়েছেন বলে এদিন জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

