Memirial Lecture, Jadavpur University, ৪র্থ ড: পশুপতি প্রসাদ মাহাতো স্মারক বক্তৃতা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে ৪র্থ ড: পশুপতি প্রসাদ মাহাতো স্মারক বক্তৃতা প্রদান করলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপর্ব অধ্যাপক অমিত কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিধো- কানহো- বীরসা বিশ্ববিদ্যালয়ের ভূতপর্ব উপাচার্য তপতী মুখোপাধ্যায়। ড: পশুপতি প্রসাদ মাহাতো মেমোরিয়াল কমিটির দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগী ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আদিবাসী স্টাডিস অ্যান্ড মিউজিয়াম ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পারফরমিং আর্টস, সংস্কৃত বিভাগ।

বক্তার বিষয় ছিল, ‘মিথের বাস্তবায়নে শাস্ত্রকারদের মুন্সিয়ানা’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপিকা শিউলি বসু। অধ্যাপক অশোক কুমার মাহাত, অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়, ড: দেবদাস মণ্ডল ও সংস্থার সম্পাদিকা অনুশ্রী মাহাতো। বক্তৃতার শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় ঝুমুর গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *