রাজেন রায়, কলকাতা, ৬ মে: ট্রেনের পর করোনা আবহে মেট্রোর সংখ্যা কমাচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ৭ মে থেকে বদলে যাচ্ছে মেট্রো চলাচলের সময়সূচিও। এই মর্মেই নির্দেশিকা জারি করল মেট্রো রেল।
সোম-শনি প্রতিদিন ২৩৮টি মেট্রোর বদলে এবার থেকে চলবে ১৯২টি করে মেট্রো চলবে। এর মধ্যে ৯৬ টি আপ ও ৯৬ টি ডাউন ট্রেন। সোম থেকে শুক্র সকাল ৭টা ২০-র বদলে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষগামী দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টায়। তবে রবিবার শেষ মেট্রো ছেড়ে যাবে সন্ধে ৭.৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো ও কবি সুভাষ থেকে ছেড়ে আসবে সন্ধ্যে ৮টায়।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ বিহার, ঝাড়খন্ডে মিলিয়ে অন্তত
১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল, ০২০১৯ এবং ০২০২০ হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস হাওড়া – রাঁচি (রুট- দুর্গাপুর, আসানসোল, ধনবাদ, বোকারো স্টিল সিটি) ০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস ০৩০৪৭, ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস ০৩১১৭০০০ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস ০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল
০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ -রামপুরহাট এছাড়া জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

