অশোকনগরে ট্রাকের সঙ্গে ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ আগস্ট: ট্রাক ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত ৪০৭ এর চালক ও খালাসি। আহতদের গ্যাসকাটার দিয়ে গেট কেটে পুলিশ উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিল্ডিং মোড়ে।

পুলিশ সূত্রের খবর, ঝড়-বৃষ্টির মধ্যে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাবড়াগামী একটি ৪০৭ ও বারাসত গামী ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে মুখমুখি সংঘর্ষ হয়। এই ঘাটনায় ৪০৭ গাড়ির দুইজন গুরুতর আহত হয়। পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির গতিবেগ যথেষ্ট থাকায় ৪০৭ গাড়ি সামনের চ্যাসিজ ভেঙ্গে ঢুকে যায়। এর ফলে চালক ও খালাসিকে গ্যাসকাটার দিয়ে গেট কেটে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সেই সময় ব্যাপক বৃষ্টি ও ঝড় হচ্ছিল। গাড়ি দুটির গতিবেগ যথেষ্ট থাকায় নিয়ন্ত্রণ হাড়িয়ে দুর্ঘটনা ঘটেছে। এরপর অশোকনগর ও হাবড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়ে নিত্য যাত্রী থেকে সাধরণ মানুষ। ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *